• September

    11

    2026
  • 16
  • 0

নির্মাণে রূপান্তর: আগামী এক দশকে বাংলাদেশের কংক্রিট ব্লক (CMU) শিল্পের ভবিষ্যৎ

কৃষি জমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সরকারি নীতিমালার হাত ধরে বাংলাদেশে পোড়ামাটির ইট ঐতিহ্য অচিরেই হ্রাস পাবে । সময় সাশ্রয়, উচ্চ স্থায়িত্ব আর কম খরচ, এবং সর্বোপরি দৃঢ়তা ও নান্দনিকতায় আগামী এক দশকের মাঝে আবাসন খাতে রাজত্ব করবে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক (Concrete Masonry Unit) ।

ভবিষ্যৎ বাজারের প্রধান ৫টি ড্রাইভিং ফ্যাক্টর

  • সরকারি নিষেধাজ্ঞা নীতি: কৃষি জমির মাটি রক্ষা করতে পোড়ামাটির ইটের ওপর সরকারি কড়াকড়ি বাড়ছে। চাষের জমি রক্ষা করতে হলে এর কোনো বিকল্প নাই। সরকারি মেগা প্রজেক্টগুলোতে ইতিমধ্যে ব্লক ব্যবহার অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা পুরো বাজারকে ব্লকের দিকে নিয়ে যাচ্ছে।
  • কাজের গতি সরাসরি খরচ সাশ্রয়: ব্লকের সাইজ প্রথাগত ইটের চেয়ে বড় হওয়ায় কাজ হয় দ্বিগুণেরও বেশি দ্রুত। প্লাস্টার ও সিমেন্ট কম লাগে এবং লেবার খরচ কমে যাওয়ায় মোট নির্মাণ খরচ প্রায় ১৫%-২৫% পর্যন্ত কমে যায়।
  • পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিং ট্রেন্ড: ব্লকে মাটি পোড়াতে হয় না, ফলে কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কাছাকাছি। বড় রিয়েল এস্টেট প্রজেক্ট ও শিল্পকারখানায় ‘গ্রিন বিল্ডিং’ সার্টিফাইড হতে কংক্রিট ব্লক এখন প্রথম পছন্দ।
  • তাপ শব্দ নিরোধক ক্ষমতা: হলো ব্লকের (Hollow Block) ভেতরের ফাঁকা বাতাস ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। গরমে ঘর ঠান্ডা থাকে বলে এসি ও বিদ্যুৎ বিল কমে। পাশাপাশি এটি বাইরের কোলাহল প্রতিরোধে বেশ কার্যকরী।
  • দুর্যোগ সহনশীলতা স্থায়িত্ব: মানসম্মত কংক্রিট ব্লকের লোড-বেয়ারিং ক্ষমতা বেশি, নোনা লাগার ঝুঁকি নেই এবং ভূমিকম্প সহনশীলতা সাধারণ ইটের চেয়ে অনেক বেশি।

আগামী দিনের চ্যালেঞ্জ করণীয়

  • ভুল ধারণা সচেতনতার ঘাটতি: গ্রাম ও শহরতলীর সাধারণ গ্রাহকদের “ইট বনাম ব্লক” বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া।
  • মিস্ত্রিদের সঠিক ট্রেনিং: ব্লক দিয়ে সঠিক নিয়মে গাঁথুনি ও প্লাম্বিং/ইলেকট্রিকাল লাইন করার জন্য স্থানীয় রাজমিস্ত্রিদের দক্ষ করে তোলা।
  • মান নিয়ন্ত্রণ (Quality Control): বাজারে যেন নিম্নমানের লোকাল ব্লক এসে পুরো প্রযুক্তির সুনাম নষ্ট না করতে পারে, সেদিকে প্রিমিয়াম ব্র্যান্ডগুলোকে নজর রাখতে হবে।

বাংলাদেশে যারা এখন থেকেই প্রযুক্তি, কোয়ালিটি এবং সঠিক শিক্ষা দিয়ে ব্লকের বাজার ধরে রাখবে, আগামী ১০ বছরে দেশের কনস্ট্রাকশন সেক্টরে তারাই নেতৃত্ব দেবে।

LEAVE A COMMENT

Your comment will be published within 24 hours.

Copyright 2026 Eco Planet. Developed by Access InfoTech Ltd.