
- By adminec
- In Uncategorized
ব্লকের কাজ জানে এমন মিস্ত্রি কোথায় পাব?”—Concrete Block নিয়ে এটাই কি আপনার সবচেয়ে বড় দুশ্চিন্তা?
তাহলে একটু থামুন।
বাংলাদেশের বড় আবাসন প্রকল্প, বহুতল ভবন কিংবা সরকারি নির্মাণকাজে বেশ কয়েক বছর ধরেই কংক্রিট ব্লকের ব্যবহার হয়ে আসছে। ফলে দক্ষ রাজমিস্ত্রি (Block Mason) ও কন্ট্রাক্টর প্রতিনিয়তই তৈরি হচ্ছে।
আর আপনার এলাকার মিস্ত্রি আগে ব্লকের কাজ না করলেও চিন্তার কিছু নেই। ব্লকের গাঁথুনির মূল পদ্ধতি ইটের মতোই পরিচিত। সঠিক নির্দেশনা ও Practical Orientation পেলে একজন অভিজ্ঞ রাজমিস্ত্রি খুব সহজেই ব্লকের কাজ শিখে নিতে পারেন। তবে কাজের মান নিশ্চিত করতে ব্লকের ধরন অনুযায়ী সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি।
দক্ষ ব্লক মিস্ত্রি খুঁজবেন কোথায়?
HBRI (হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট) – সরকারের এই প্রতিষ্ঠানটি দেশব্যাপী রাজমিস্ত্রিদের জন্য “পরিবেশবান্ধব কংক্রিট ব্লক গাঁথুনি” বিষয়ক বিশেষ ব্যবহারিক প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করে থাকে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেমন BRAC-ISD বা AMCO Skill Bangladesh মিস্ত্রিদের আন্তর্জাতিক মানের ব্লক লেয়িং (Block Laying) প্রশিক্ষণ দিচ্ছে, যার ফলে দক্ষ জনবল প্রতিনিয়ত বাড়ছে।
মিস্ত্রি নির্বাচনের আগে যা দেখবেন
মিস্ত্রি আগে ব্লকের কাজ করেছেন কি না, তা জেনে নিন। সম্ভব হলে তাঁর আগের কাজ দেখুন। পাশাপাশি ব্লকের ধরন অনুযায়ী সঠিক গাঁথুনি, মর্টার ব্যবহার, দেয়ালের সারিবদ্ধতা এবং নির্মাণের মান সম্পর্কে তাঁর ধারণা আছে কি না, যাচাই করুন।
আপনার নির্মাণকাজ হোক আরও সহজ
এখানে পরিবেশবান্ধব কনক্রিট ব্লক গাঁথুনিতে HBRI (হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট) এ ট্রেনিংপ্রাপ্ত সারা দেশের রাজমিস্ত্রিদের যোগাযোগের তথ্য দেয়া হলো। আপনার প্রয়োজন এবং এলাকা অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিয়োগ দেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেওয়ার অনুরোধ রইল।





