• July

    7

    2024
  • 178
  • 0
কিভাবে ইটের নির্মাণ কর্মীকে কংক্রিট ব্লকে কাজ করাতে উৎসাহিত করবেন?

কিভাবে ইটের নির্মাণ কর্মীকে কংক্রিট ব্লকে কাজ করাতে উৎসাহিত করবেন?

বাংলাদেশে কংক্রিট ব্লক দিয়ে ভবন নির্মাণ করতে গিয়ে যে সমস্যাগুলি দেখা যায়, তার মূল কারণ হল এই পণ্যটির সাথে কর্মীদের অপরিচিতি। সাধারণ ইট নির্মাণে যারা কাজ করেন, তারা কিছুটা প্রশিক্ষণ ও নির্দেশনার মাধ্যমে কংক্রিট ব্লক নিয়েও কাজ করতে সক্ষম হবেন। এখানে কিছু বিষয় তুলে ধরা হলো যা সাধারণ ইট নির্মাণ কর্মীদের কংক্রিট ব্লকের কাজে মানিয়ে নিতে সাহায্য করতে পারে::

উৎসাহিত করাঃ সাধারণ ইট নির্মাণ কর্মীদের মনে প্রথম যে কাজটা করতে হবে তা হল ভয় দূর করা। প্রথমে তাদেরকে আস্বস্ত করতে হবে যে এই কাজ সাধারণ ইটের কাজের মতই। তাদেরকে কংক্রিট ব্লকের ব্যবহারে উৎসাহিত করতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে এটি একটি পরিবেশ বান্ধব উন্নত পদ্ধতি এবং এটি দিয়েই ভবিষ্যতে কাজ করতে হবে।

অভিজ্ঞ কর্মীর সাপোর্ট:   প্রথমদিকে একজন অভিজ্ঞ কংক্রিট ব্লক নির্মাণকর্মী দিয়ে কাজটা ধরিয়ে দিতে হবে। এতে নতুন কর্মীদের জড়তা ভাঙবে। কিছু নিয়ম-কানুন হাতে-কলমে শিখিয়ে দিতে হবে, যেমন:

  • প্রথম লাইনটা কিভাবে গাঁথবেন
  • ব্লকের ফাঁকা অংশ উপরে দিবেন নাকি নিচে দিবেন
  • কত ফুট পর পর রড ব্যবহার করবেন, কী সাইজ এবং কিভাবে করবেন
  • গাঁথুনিতে গ্যাপ কত দিতে হবে
  • কন্ট্রোল জয়েন্ট কিভাবে দিবেন, ইত্যাদি

গুণগত মানের নিশ্চয়তাঃ   নির্মাণে ব্যবহৃত কংক্রিট ব্লকের গুণগত মান ভালো হতে হবে যাতে কর্মীরা কাজ করতে গিয়ে কোনও সমস্যায় না পড়েন। এতে করে তারা আরও আত্মবিশ্বাসী হবে।

সাধারণ ইট নির্মাণ কর্মীরা কিছুটা প্রশিক্ষণ ও সহায়তা পেলে কংক্রিট ব্লকের কাজ প্রথাগত ইটের মতই করতে সক্ষম হবেন। যারা করছেন তারা এই কাজ সাচ্ছন্দে করছেন। পরিবর্তনে কিছুটা সময় ও শ্রমের প্রয়োজন হবে, যা ধীরে ধীরে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

LEAVE A COMMENT

Your comment will be published within 24 hours.

Copyright 2026 Eco Planet. Developed by Access InfoTech Ltd.