• March

    10

    2024
  • 208
  • 0
হলো কনক্রিট ব্লক: অগ্নি-প্রতিরোধে অনন্য

হলো কনক্রিট ব্লক: অগ্নি-প্রতিরোধে অনন্য

হলো-কনক্রিট-ব্লক একটি অসাধারণ নির্মাণ উপাদান, যা অন্য কোন নির্মাণ উপাদান থেকে আলাদা এবং অনন্য। এর মধ্যে অগ্নি-প্রতিরোধী গুণ একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

রাসায়নিকভাবে অক্রিয় উপাদান: সিমেন্ট, বালি, পাথর, ইত্যাদির মিশ্রণ থেকে তৈরি হওয়া হলো-কনক্রিট-ব্লক এর উপাদানগুলি রাসায়নিকভাবে অক্রিয়, অর্থাৎ তারা জ্বালানির সাথে রিঅ্যাকশন করে না এবং ক্ষতিকর গ্যাস নিঃসরণ করে না।

থার্মাল কন্ডাক্টিভিটি: হলো কনক্রিট ব্লকের থার্মাল কন্ডাক্টিভিটি (তাপ পরিবাহিতা) কম হওয়ায় এটি অগ্নি প্রসারণ রোধে অত্যন্ত কার্যকরী।

উচ্চ চাপ এবং ভাইব্রেশনে তৈরি: হলো-কনক্রিট-ব্লক উচ্চ চাপ এবং ভাইব্রেশনের মাধ্যমে তৈরি হয়, এগুলি ভারী লোড বহন করতে সক্ষম এবং আগুনের সময়ও তাদের কাঠামো টিকেয়ে রাখতে সক্ষম। তাই এরা চার ঘন্টা পর্যন্ত আগুন সহ্য করতে পারে।

উপাদানের গঠন, কম থার্মাল কন্ডাক্টিভিটি, এবং স্ট্রাকচারাল দৃঢ়তা – উক্ত বিশেষ গুণাবলী বিবেচনায় হলো কনক্রিট ব্লক অগ্নি প্রসারণ রোধে অত্যন্ত আদর্শ এবং সমগ্র বিশ্বে সর্বাধিক সমাদৃত নির্মাণ উপকরন।

LEAVE A COMMENT

Your comment will be published within 24 hours.

Copyright 2026 Eco Planet. Developed by Access InfoTech Ltd.